ভুরুঙ্গামারী ডিগ্রী কলেজে আনন্দ মিছিল
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ১০ নভেম্বর ২০১৩, ২০:২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি উপজেলায় একটি করে কলেজ সরকারিকরণের ঘোষণা দেয়ায় এবং শিল্পপতি আলহাজ্ব গোলাম মোস্তফার প্রচেষ্টায় কলেজ সরকারিকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী বরাবর আবেদন করায় ভুরুঙ্গামারী ডিগ্রী কলেজের শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা আনন্দ মিছিল করেছে। পরে কলেজ চত্বরে প্রধানমন্ত্রী ও শিল্পপতি গোলাম মোস্তফাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন অধ্যক্ষ মুকুল চৌধুরী, বাংলা বিভাগের প্রভাষক সরকার রকীব আহমেদ ও নুরুন্নবী চৌধুরী খোকন। বক্তারা প্রধানমন্ত্রীর ঘোষণাকে দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।