তিন স্থানে তিনজনের অপমৃত্যু
প্রকাশ : ১০ নভেম্বর ২০১৩, ২০:২৩
দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ৩ জনের অপমৃত্যু হয়েছে।
নওগাঁ
নওগাঁর পোরশা উপজেলায় গত শনিবার সকালে বয়লারের চিমনি থেকে পড়ে সাদেকুল ইসলাম বাহার (৪৫) নামে এক শ্রমিক মারা গেছেন। সে উপজেলার সুতলি সমনগর গ্রামের আব্দুর রহিম বক্সের ছেলে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
নীলফামারী
সদরের রামনগর ইউনিয়নে গত শনিবার রাতে মৃত ভোকেষের পুত্র সুভাষ চন্দ (৩০) নামে এক ব্যক্তি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
নালিতাবাড়ী (শেরপুর)
নালিতাবাড়ি উপজেলার রানীগাঁও আলীর বাজারে গত শনিবার বিদ্যুত্স্পৃষ্টে শামছুল হকের ছেলে ইব্রাহিম (১১) নামে কিশোর মারা গেছে।
কালিয়াকৈর (গাজীপুর)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রশিদপুর দক্ষিণপাড়া এলাকায় শনিবার সন্ধ্যায় মামাকে কুপিয়ে হত্যা করেছে ভাগিনা। এলাকাবাসী ঘাতক ভাগিনাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন। নেশাগ্রস্ত ভাগিনাকে বুঝিয়ে নেশামুক্ত করতে এসে লাশ হয়ে ফিরলেন মামা আফাজউদ্দিন। সে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওহাটা বহুরিয়া গ্রামের বছিরউদ্দিনের পুত্র।