সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্বাস্থ্য পরীক্ষা
প্রকাশ : ১০ নভেম্বর ২০১৩, ২১:৩৮
লায়ন ক্লাব অব ঢাকা বারিধারা ইস্ট ও এসপার্টো হেলথ কেয়ার এন্ড রিসার্চ সেন্টার-এর যৌথ উদ্যোগে গত শনিবার সুবিধা বঞ্চিত শিশুদের জন্য পরিচালিত শিশুকুঞ্জ স্কুলে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও ব্লাড গ্রুপিং করা হয়।
অনুষ্ঠানটি যৌথভাবে উদ্বোধন করেন অস্ট্রেলীয় হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার টম বলটনিকফ এবং পাক্ষিক অনন্যা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন। বিশেষ অতিথি ছিলেন মো. তাহসিন, সেকেন্ড সেক্রেটারি, হাই কমিশন অব মালদ্বীপ, ডা. সৈয়দা শারমিন জামান, পরিচালক এসপার্টো হেলথ কেয়ার এন্ড রিসার্চ সেন্টার, লায়ন মো. আমিরুজ্জামান, অনারারি কনসাল, রিপাবলিক অফ সেশেলস। লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. ইয়াছিন খান-এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জি. মো. সিফাত খান মানিক, ইঞ্জি. এহাসান, ডাইরেক্টর এসপার্টো হেলথ কেয়ার এন্ড রিসার্চ সেন্টার ও লায়ন সালাউদ্দিন গাজী, লায়ন তুরান হক, লায়ন সিপার, লায়ন শাহানাজ সুলতানা প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি