রাজশাহী ১ম বিভাগ ক্রিকেট

শিরোইল ও মহুয়ার জয়

শিরোইল ক্রিকেট ক্লাব ও মহুয়া বাগান ক্রিকেট ক্লাব গতকাল রবিবার প্রথম বিভাগ ক্রিকেট লিগে নিজ নিজ খেলায় বড় ব্যবধানে জিতেছে। মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শিরোইল ক্রিকেট ক্লাব ১১৭ রানের ব্যবধানে বন্ধন ক্রীড়া চক্রকে হারায়। টস জয়ী শিরইল ক্রিকেট ক্লাব ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২০৯ রান করে। দলের পক্ষে শুভ ৫২, হিমেল ৪৬ ও সজীব ১৮ রানে অপরাজিত থাকে। বিপক্ষের সকাল ৩৯ রানের বিনিময়ে তিন উইকেট নেন। জবাবে বন্ধন ক্রীড়া চক্র ৩৫ ওভারে ৯২ রানে অলআউট হয়ে যায়। সজীব ১৪ রানে তিনটি, শুভ ৯ রানে তিনটি ও সুজন ১৫ রানে দুটি উইকেট নেন। শিরইল ক্রিকেট ক্লাবের শুভ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। অন্যদিকে রাজশাহী মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় মহুয়া বাগান ক্রিকেট ক্লাব ৬ উইকেটে রানীনগর ক্রিকেট ক্লাবকে হারায়। হিরার ৫১ রানের পরও রানীনগর ২৬.৫ ওভারে ১১০ রানে অলআউট হয়ে যায়। সেলিম ৩১, বাচ্চু ২৫, সালাম ৬ ও কামরুল ৯ রানের বিনিময়ে দুটি করে উইকেট নেন। জবাবে মহুয়া ২০.১ ওভারে চার উইকেটে ১১১ রান করে। দলের পক্ষে আপেল ২৮ রান করেন। কামরুল ২২ ও বাচ্চু ২১ রানে অপরাজিত থাকেন। মহুয়া বাগান ক্লাবের কামরুল ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।