পিঁয়াজে আর চোখ জ্বলবে না!

পিঁয়াজ কাটার সময় সবচে বড় যে সমস্যার মুখোমুখি হতে হয় তা হলো চোখ জ্বালা করা। কিন্তু একদল মার্কিন বিজ্ঞানী এমন এক প্রজাতির পিঁয়াজ আবিষ্কার করেছেন যা কাটার সময় আর চোখ জ্বলবে না। তারা এর নাম দিয়েছেন ‘টিয়ারলেস অনিয়ন’। বিজ্ঞানীরা বলেছেন, পিঁয়াজে যে প্রোটিনটি চোখ জ্বালাপোড়া করার জন্য দায়ী, সেই প্রোটিনটি আর থাকবে না। এর পরিবর্তে এমন একটি প্রোটিন অন্তর্ভুক্ত করে দেয়া হবে যাতে এর গুণাগুণ অনেক বেড়ে যাবে। গুণাগুনের মধ্যে উল্লেখযোগ্য হলো, হূদরোগের ঝুঁকি কমানো এবং হজমশক্তি বাড়ানো। এটি এমন কিছু উপাদান ধারণ করবে যাতে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে। নতুন এই পিঁয়াজে ক্ষতিকর সালফারের মাত্রাও অনেক কম হবে। গবেষকরা বলেছেন, ওজন কমানোর ক্ষেত্রেও ভূমিকা রাখবে এই পিঁয়াজ। কাটার সময় কান্নাও পাবে না, আবার উপকারের তালিকাও অনেক লম্বা- এমন পিঁয়াজই তো চাই। -পিটিআই