সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে ডোমারে মানববন্ধন

পাবনার সাথিয়া উপজেলার বনগ্রাম ও লালমনিরহাট সদরের দাওয়াইটারী মাঝিপাড়া গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন এবং দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ডোমার উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ সামবেশ অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার বিকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ডোমার উপজেলা ও জেলা শাখার যৌথ আয়োজনে শহরের প্রধান সড়ক চৌরঙ্গী মোড়ে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোরা চাঁদ অধিকারী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রামওনিবাস আগরওলা, সম্পাদক উজ্জল কানিজ লাল প্রমুখ।