সিলেট অফিস
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) কেন্দ্রীয় মসজিদ কমিটির উদ্যাগে সোমবার জাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
বাদ জোহর সিকৃবি কেন্দ্রীয় মসজিদে মসজিদ কমিটির সভাপতি প্রফেসর ড. মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে জাকাত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন হযরত মাওলানা মুফতি মো. জমির উদ্দিন।
সেমিনারে জাকাত যাদের উপর ফরজ হয়েছে তাদেরকে জাকাত পালনের জন্য আহ্বান করেন আলোচকবৃন্দ।