সিলেটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেট অফিস

সিলেট নগরীর বন্দরবাজার ও সুবিদবাজারে অভিযান চালিয়ে অভিজাত সুপারশপ আগোরাসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে মোবাইল কোর্ট। সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া এবং মুহাম্মদ হেলাল চৌধুরীর নেতৃত্বে মোবাইল কোর্ট এই জরিমানা করে। অভিযানে সিলেট নগরীর সুবিদবাজারস্থ সুপারশপ আগোরাসহ তিন প্রতিষ্ঠানকে অর্ধ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া বলেন, তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে অনিয়ম খুঁজে পেয়ে ৩টি মামলা করা হয়েছে। দুইটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।