২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৩, ১৯:৫৬
বিজ্ঞান
মো. জাহিদুল ইসলাম, সহকারি শিক্ষক
মাসকট ইনোভেটিভ স্কুল এন্ড কলেজ, ঢাকা
গতকালের পর
অধ্যায়-৯: আমাদের জীবনে প্রযুক্তি
১৪০। কোনটি প্রযুক্তি দ্বারা প্রভাবিত নয় ?
(ক) শিক্ষা (খ) যাতায়াত
(গ) কৃষি (ঘ) দিন ও রাতের দৈর্ঘ্য
১৪১। পরীক্ষা-নিরীক্ষা থেকে প্রাপ্ত জ্ঞানকে কী বলে ?
(ক) প্রযুক্তি (খ) বিদ্যা
(গ) বিজ্ঞান (ঘ) দক্ষতা
১৪২। বিজ্ঞানীর আবিষকৃত জ্ঞানকে মানুষের প্রয়োজনে ব্যবহার করাকে কী বলে ?
(ক) দক্ষতা (খ) প্রযুক্তি
(গ) পরীক্ষা-নিরীক্ষা (ঘ) বিদ্যা
১৪৩। কোনো যন্ত্রে শব্দতরঙ্গ ব্যবহার করে দেহের অভ্যন্তরে কোন অঙ্গের ছবি নেওয়া হয় ?
(ক) এক্স-রে (খ) লেজার
(গ) আলট্রাসনোগ্রাম (ঘ) স্টেথোস্কোপ
১৪৪। শরীরের ভেতরের ভাঙা হাড়কে শনাক্ত করতে কোনটি ব্যবহার করা হয় ?
(ক) ইসিজি মেশিন (খ) লেজার
(গ) এক্স-রে (ঘ) আলট্রাসনোগ্রাফ
১৪৫। দা, কুড়াল, লাঙল, ঢেঁকি-এগুলো কোন যুগের প্রযুক্তি ?
(ক) প্রাচীন যুগের (খ) নতুন প্রযুক্তির (গ) আধুনিক যুগের
(ঘ) জৈব প্রযুক্তির যুগের
১৪৬। নিচের কোনটি আধুনিক প্রযুক্তি ?
(ক) তালের পাখা (খ) দা
(গ) কম্পিউটার (ঘ) ঘোড়ার গাড়ি
১৪৭। আধুনিক প্রযুক্তির লাঙল কোনটি ?
(ক) দেশি লাঙল (খ) লিফট পাম্প (গ) অগভীর নলকূপ
(ঘ) পাওযার টিলার
১৪৮। কতসাল পর্যন্ত কৃষি প্রযুক্তির অগ্রগতি ছিল খুব ধীর গতির ?
(ক) ১৭০০ সাল (খ) ১৮০০ সাল (গ) ২০০০ সাল (ঘ) ২০১০ সাল
১৪৯। নিচের কোন উক্তিটি সঠিক ?
(ক) প্রযুক্তি ও বিজ্ঞানের মধ্যে কোনো সম্পর্ক নেই
(খ) প্রযুক্তি ও বিজ্ঞান অভিন্ন
(গ) বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কযুক্ত (ঘ) প্রযুক্তির জন্য বিজ্ঞানের প্রয়োজন নেই
১৫০। সালমা পঞ্চম শ্রেণির ছাত্রী। সে এক নাগাড়ে তিন ঘন্টার বেশি টেলিভিশন ও কম্পিউটার খেলনা ব্যবহার করে। এর ফলে সালমার কী ক্ষতি হবে ?
(ক) মস্তিষ্কের (খ) স্বাস্থ্যের
(গ) হাতের (ঘ) বুকের
১৫১। ‘ক’ বিদ্যালয়ে গিয়েছে। ঐদিন বেশি তাপমাত্রা হওয়ায় ‘ক’ এর জ্বর হয়। এক্ষেত্রে জ্বরের জন্য কোন যন্ত্র দিয়ে তাপমাত্রা মাপা হবে ?
(ক) থার্মোমিটার (খ) ব্যারোমিটার
(গ) তাপমাপক যন্ত্র (ঘ) পারদ
১৫২। বিজ্ঞানের কাজ কী ?
(ক) প্রকৃতি নিয়ম মেনে চলা (খ) প্রকৃতির নিয়ম আবিষ্কার করা
(গ) প্রকৃতির নিয়ম অনুসরণ ও অনুকরণ করা
(ঘ) প্রকৃতির নিয়মকে প্রভাবিত করা
১৫৩। একজন বিজ্ঞানী ও একজন প্রযুক্তিবিদের কাজের মধ্যে সম্পর্ক কোন ধরনের ?
(ক) অভিন্ন (খ) ভিন্ন
(গ) বিচ্ছিন্ন (ঘ) কিছুটা মিল
১৫৪। কৃষি প্রযুক্তির অগ্রগতিতে পেশিশক্তির পরিবর্তে কোনটি ব্যবহূত হচ্ছে ?
(ক) তেল বা বিদ্যুত্ (খ) রাসায়নিক সার (গ) জৈব প্রযুক্তি (ঘ) কিছুটা মিল
১৫৫। প্রযুক্তি সব সময়—
(ক) কল্যাণকর (খ) ক্ষতিকর
(গ) কল্যাণকর অথবা ক্ষতিকর তা প্রয়োগের উপর নির্ভরশীল
(ঘ) কল্যাণকরও নয় ক্ষতিকরও নয়
অধ্যায়-১০: আমাদের জীবনের তথ্য
১৫৬। অনেক তথ্য অল্প জায়গাতে অথচ সহজে বহনযোগ্য কোন যন্ত্রে ধারণ করা উচিত ?
(ক) ডিভিডি (খ) পেনড্রাইভ
(গ) সিডি (ঘ) ল্যাপটপ
১৫৭। তথ্যপ্রযুক্তি আমাদের লাঘব করেছে—
(ক) বুদ্ধিগত কাজ (খ) কায়িক শ্রম
(গ) যাতায়াত (ঘ) কৃষি শ্রম
১৫৮। সবচেয়ে আধুনিক প্রযুক্তি হলো—
(ক) কৃষি প্রযুক্তি (খ) যাতায়াত প্রযুক্তি (গ) তথ্যপ্রযুক্তি (ঘ) নির্মাণ প্রযুক্তি
১৫৯। তথ্য সংরক্ষণ করা যায় না কোনটিতে ?
(ক) কম্পিউটার (খ) লাইব্রেরি
(গ) রেডিও (ঘ) আলোকচিত্র
১৬০। বর্তমান পৃথিবী কোনটির ওপর বেশি নির্ভরশীল ?
(ক) মোবাইল (খ) ফ্যাক্স
(গ) টেলিফোন (ঘ) ইন্টারনেট
১৬১। তথ্যকে ব্যবহার করার ক্ষমতাকে বলা হয়—-
(ক) শক্তি (খ) কাজ (গ) জ্ঞান (ঘ) তথ্য
১৬২। কোনটি আবিষ্কারের পর মানুষ বই পড়ার সুযোগ পেয়েছে ?
(ক) টেলিভিশন (খ) কলম
(গ) কম্পিউটার (ঘ) ছাপাখানা
১৬৩। কোন পদ্ধতির সাহায্যে ই-মেইল, ছবি ও ভিডিও পাঠানো যায় ?
(ক) এনালগ (খ) ইন্টারনেট
(গ) ফ্যাক্স (ঘ) ডিজিটাল
১৬৪। তথ্য বিনিময় করার জন্য কোনটি সবচেয়ে বেশি ব্যবহূত হয় ?
(ক) কম্পিউটার নেটওয়ার্ক
(খ) মোবাইল(গ) রেডিও(ঘ) টেলিভিশন
১৬৫। কম্পিউটারে মূলত কয়টি অংশ থাকে ?
(ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) ৫টি
১৬৬। ইন্টারনেট ব্যবহার করে আমরা নিচের কোন কাজটি করতে পারি ?
(ক) ভিডিও কনফারেন্স
(খ) রেলগাড়ি চালনা
(গ) বিমান চালানো (ঘ) মোটর গাড়ি চালানো
(১৪০) ঘ; (১৪১) গ; (১৪২) খ; (১৪৩) গ; (১৪৪) গ; (১৪৫) ক; (১৪৬) গ; (১৪৭) ঘ; (১৪৮) ক; (১৪৯) গ; (১৫০) খ; (১৫১) ক; (১৫২) খ; (১৫৩) ঘ; (১৫৪) ক; (১৫৫) গ; (১৫৬) খ; (১৫৭) খ; (১৫৮) গ; (১৫৯) গ; (১৬০) ঘ; (১৬১) গ; (১৬২) ঘ; (১৬৩) খ; (১৬৪) ক; (১৬৫) ক; (১৬৬) ক;
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সি এম মিরাজুল ইসলাম
প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৫ এর গুরুত্বপূর্ণ MCQ এর সমাধান দেয়া হলো।
অধ্যায়-৫: বাংলাদেশের জনসংখ্যা।
১. মানুষের প্রধান মৌলিক চাহিদা কয়টি?
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
২. বাংলাদেশে প্রতিবছর খাদ্য ঘাটতির পরিমাণ কত?
(ক) ২৫ লক্ষ মেট্রিক টন
(খ) ২০ লক্ষ মেট্রিক টন
গ) ২০ লক্ষ টন ঘ) ২৫ লক্ষ টন।
৩. বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ কী?
ক) নিরক্ষরতা খ) পুত্র সন্তান কামনা
গ) আবহাওয়া ঘ) বেকারত্ব
৪. বাংলাদেশে খাদ্য ঘাটতির প্রধান কারণ কী?
ক) দ্রব্যমূল্য বৃদ্ধি খ) কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি গ) অতিরিক্ত জনসংখ্যা ঘ) কৃষি জমির অভাব
৫. জাতিসংঘের তথ্যানুযায়ী বাংলাদেশে গৃহহীন মানুষের সংখ্যা কত?
ক) ২০ লাখ খ) দশ লাখ গ) ১৫ লাখ ঘ) ১২ লাখ
৬. মানুষের প্রধান মৌলিক চাহিদা কোনটি?
ক. বস্ত্র খ. বাসস্থান গ. শিক্ষা ঘ. খাদ্য
৭. বাংলাদেশে প্রতিবছর অতিরিক্ত কত বাসস্থান প্রয়োজন?
ক. ১ লাখ খ) ২ লাখ গ) ৩ লাখ ঘ. ৪ লাখ
৮. বাংলাদেশের কতভাগের বেশি মানুষের অক্ষর জ্ঞান নেই?
ক. ৪০% খ. ৫০% গ. ৬০% ঘ. ৭০%
৯. বাংলাদেশে কতজন লোকের জন্য মাত্র একজন ডাক্তার আছে?
ক. ৪০০ জন খ. ৪৫০০ জন গ. ৪০৪৩ জন ঘ. ৪০৫০ জন।
১০. বাংলাদেশে প্রায় কতভাগ মানুষ চিকিত্সা সেবা থেকে বঞ্চিত?
ক. ৪৫%, খ. ৫০% গ. ৫৫%, ঘ. ৬০%।
১১. একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান উপাদান কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
১২. অর্থনৈতিক উন্নয়নের প্রথম উপাদান কোনটি?
ক. জনসম্পদ খ. মূলধন
গ. প্রাকৃতিক গ্যাস ঘ. বিদেশি বিনিয়োগ
১৩. জনসম্পদ কী?
ক. শ্রমশক্তি খ. মোট জনসংখ্যা
গ. শিক্ষিত জনসংখ্যা ঘ. চাকরিজীবী জনসংখ্যা
১৪. মানব সম্পদ উন্নয়নের মূল উপাদান কোনটি?
ক) শিক্ষা খ) সচেতনতা
গ) প্রশিক্ষণ ঘ) জনসংখ্যা বৃদ্ধি
১৫. কোন সম্পদ রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করতে পারে?
ক. জনসম্পদ খ. দক্ষ জনসম্পদ
গ. কাঁচা পাট ঘ. খাদ্য
১৬. বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত?
ক. ১৫ কোটি খ. প্রায় ১৬ কোটি
গ. ১৪ কোটি ঘ. ১৫.২৫ কোটি
১৭. কোনটি মৌলিক চাহিদা নয়?
ক. খাদ্য খ. বস্ত্র গ. বাসস্থান ঘ. ভ্রমণ
১৮. বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র?
ক. উন্নত খ. উন্নয়নশীল
গ. ধনতান্ত্রিক ঘ. সমাজতান্ত্রিক
১৯. খাদ্যের পাশাপাশি আর কোনটির সংকট তীব্র?
ক. পানি খ. চিকিত্সা গ. শিক্ষা ঘ. স্বাধীনতা
২০. নারী উন্নয়নের জন্য কোনটি দরকার?
ক. শিক্ষার প্রসার খ. কর্মসংস্থান বৃদ্ধি
গ. সামাজিক মর্যাদা বৃদ্ধি ঘ. সবগুলি
২১. বর্তমানে বাংলাদেশের প্রধান আলোচিত বিষয় কোনটি?
ক. পরিবেশ সমস্যা খ. মৌলবাদ
গ. সন্ত্রাসবাদ ঘ. বিদ্যুত্ সংকট
২২. বাংলাদেশে সামাজিক অস্থিরতা বৃদ্ধির পেছনে মূল কারণ কী?
ক. অতিরিক্ত জনসংখ্যা খ. অশিক্ষিত জনগোষ্ঠী গ. গণতন্ত্রের সংকট ঘ. অসচেতনতা
২৩. বাংলাদেশের অর্থনীতি কীসের ওপর নির্ভরশীল?
ক. শিল্প খ. কৃষি গ. আমদানি ঘ. রপ্তানি
২৪. পরিবেশ দূষণের কারণ -
ক. রাসায়নিক সার ব্যবহার
খ. কীটনাশক ব্যবহার গ. গাছপালা কর্তন
ঘ. সবগুলি
২৫. সু-স্বাস্থ্যের মূল উপাদান কোনটি?
ক. সুষম খাদ্য খ. চিকিত্সা গ. ওষুধ ঘ. পানি
উত্তরপত্র:
১—(গ) ৫টি২—(ঘ) ২৫ লক্ষ টন
৩—(ক) নিরক্ষতা৪—(গ) অতিরিক্ত জনসংখ্যা
৫—(খ) দশ লাখ৬—(ঘ) খাদ্য
৭—(গ) ৩ লাখ৮—(খ) ৫০%
৯—(গ) ৪০৪৩ জন।১০—((খ) ৫০%
১১—(খ) ৩টি১২—(ক) জনসম্পদ
১৩—(ক) শ্রমশক্তি১৪—(ক) শিক্ষা
১৫—(খ) দক্ষ জনসম্পদ১৬—(ঘ) ১৫.২৫ কোটি১৭—(ঘ) ভ্রমণ
১৮—(খ) উন্নয়নশীল১৯—(ক) পানি২০—(ঘ) সবগুলি২১—(ক) পরিবেশ সমস্যা
২২—(ক) অতিরিক্ত জনসংখ্যা ২৩—(খ) কৃষি
২৪—(ঘ) সবগুলি
২৫—(ক) সুষম খাদ্য