গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

সত্যিকারের কোনো গাড়ি নয়, বরং সত্যিকারের গাড়ির প্রতিলিপি হিসেবে তৈরি করা একটি মডেল কার দিয়ে এবার গতির ঝড় তুলেছে যুক্তরাজ্যের হেথল্যান্ড স্কুলের একদল শিক্ষার্থী। দেশটির হন্সল’তে অবস্থিত স্কুলটির মডেল রকেট কার ক্লাবের বিশ জন সদস্য গেল আট মাসের চেষ্টায় যে মডেল কারটি বানাতে সক্ষম হন সেটি ঘণ্টায় ২০৪.৯৫ মাইল/ঘণ্টা বা ৩২৯.৮৪ কিলোমিটার/ঘণ্টা গতিতে চলতে সক্ষম হয়।