উত্তর ককেশাসে নিরাপত্তা
নিশ্চিত করতে পুটিন
প্রতিজ্ঞাবদ্ধ
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৩, ২০:১৯
রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন রবিবার দেশের উত্তর ককেশাস অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট রাশিয়ার পুলিশ দিবসের একটি অনুষ্ঠানে বলেন, ‘যদিও ব্যাপারটি সহজ নয়, তবে এছাড়া আমাদের অন্য কোন উপায় নেই। যদিও এজন্য আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হবে’। তিনি বলেন, চরমপন্থি ও মৌলবাদীরা সমাজ বিভক্ত করতে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।
উত্তর ককেশাস সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ঘন ঘন সন্ত্রাসী হামলাসহ দেশকে দীর্ঘস্থায়ী অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।