শান্তি আলোচনায় বসতে প্রস্তুত সিরিয়ার বিরোধী দল

জেনেভায় অনুষ্ঠেয় শান্তি আলোচনায় যোগ দিতে সম্মত হয়েছে সিরিয়ার বিরোধী দল সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন। এ আলোচনা শুরুর আগে দেশটির দখলকৃত এলাকায় ত্রাণ সংস্থাগুলোর অনুপ্রবেশ, রাজবন্দিদের মুক্তি দেয়াসহ সরকারকে বেশকিছু শর্ত দিয়েছে তারা। গতকাল সোমবার এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এসব কথা জানানো হয়। তবে তাদের এ পূর্বশর্ত মেনে না নেয়ার কথা সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ । যেকোন ধরনের সভার মধ্য দিয়েই একটা ভালো ফলাফল আসে বলে বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয়। এ মাসের শেষ নাগাদ অনুষ্ঠিতব্য জেনেভা সম্মেলনে দেশটির সকল পক্ষকে একত্র করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জাতিসংঘ, ইউএস এবং রাশিয়া। কিন্তু জাতিসংঘ-আরবলিগের সিরিয়া বিষয়ক শান্তিদূত লাখদার ব্রাহিমি বলেছেন, সম্মেলন পিছিয়ে যেতে পারে। তবে এ বছরের শেষ নাগাদ সভা অনুষ্ঠানের চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে দুইদিনের আলোচনার পর কোয়ালিশন ঐ মন্তব্য করে। দলের প্রধান নেতার চিফ অব স্টাফ মনজার আজবিকের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট আসাদ মধ্যবর্তী সরকারের নিকট পদত্যাগ করুন।