আবহমান বাংলার রূপ

প্রকৃতির কোল জুড়ে ফুটেছে কচুরিপানার ফুল। কার্তিকের বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজ ধানের সমারোহের মাঝে সড়কের ধারের জলাশয়ে কচুরিপানার ফুল প্রকৃতিকে সাজিয়ে তুলেছে অপরূপ সাজে। এই সাজের মধ্যেই ফুটে উঠেছে শীত ও নবান্নের আগমনি বার্তা। বর্ষার পর শরতের শ্বেত-শুভ্র ফুলের এই অপরূপ দৃশ্য দূর থেকে দেখলে মনে হয় রাতের আকাশে যেন, তারার মিতালি। নয়তো কোন চিত্রকরের আঁকা ছবি। ফুলপুর-বওলা সড়কের রূপসি-বাঁশাটি এলাকা থেকে ছবিটি তুলে পাঠিয়েছেন ইত্তেফাকের ফুলপুর সংবাদদাতা মো. জাহাঙ্গীর আলম।