আজ ভয়াল
১২ নভেম্বর
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৩, ২১:১৬
আজ সেই ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এইদিনে দ্বীপ জেলা ভোলাসহ দক্ষিণাঞ্চলের উপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। বাড়িঘর ও অসংখ্য বৃক্ষরাজি ভেঙে-চুরে একাকার হয়ে যায়।
এই সমস্ত এলাকায় প্রায় তিন লাখ মানুষের হয়েছে সলিল সমাধি। মনপুরা উপজেলার চারটি পরিবারের একজন সদস্যও জীবিত ছিল না। লাখ লাখ গবাদিপশু, হাঁস, মুরগী কোথায় যে ভেসে গেছে তা কেউ বলতে পারে না।