নিখোঁজ বোন মর্জিনার ছবি হাতে রোজিনা
দুঃসাহসী রোজিনার
বোন মর্জিনা কবরে
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৩, ২১:১৭
রানা প্লাজায় নিজের হাত কেটে বেঁচে আসা রোজিনার নিখোঁজ ছোট বোন মর্জিনার মৃত্যুর বিষয়টি ডিএনএ টেস্টে নিশ্চিত হয়েছে।
রোজিনা বলেন, মর্জিনার ৭ বছর বয়সী কন্যা রিমি নার্সারীতে পড়ে। তার ভবিষ্যত্ নিয়ে সে সঙ্কিত।
রোজিনা আক্তার (৩০) আরো বলেন, ময়মনসিংহের গৌরীপুরের ডৌহাখলা ইউনিয়নের ঝাউগাই গ্রামে তাদের বাড়ি। জীবনের তাগিদে সে ছোট বোন মর্জিনাকে রানা প্লাজার নিউ স্টাইল বোটমে কাজ জুটিয়ে দিয়েছিল। ঘটনার দিন ২৪ এপ্রিল সকাল ৮টা ২৫ মিনিটে মর্জিনার সাথে তাঁর শেষ কথা হয়েছিল। মর্জিনার শখ ছিল পায়ে নূপুর পরা। সিঁড়ির নিচে আটকাপড়া লাশের স্তূপে নূপুরপরা মর্জিনাকে দেখেও ছিল বাবা-মা।