জিয়ানগরে জাতীয় পার্টি জেপি’র কমিটি গঠন

জিয়ানগরে জাতীয় পার্টি জেপি’র ভোট কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রবিবার উপজেলার পত্তাশী, পাড়েরহাট ও বালিপাড়ায় কয়েকটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি, গণসংযোগ বৃদ্ধি ও জাতীয় পার্টি জেপি’র সাইকেল মার্কার পক্ষে সার্বিক সহযোগিতা করার জন্য কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। উপজেলার পত্তাশী ইউনিয়নের চরনী পত্তাশী, বালিপাড়ার চরবলেশ্বর, খোলপটুয়া ও পাড়েরহাটের বাটাজোড় গদার হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রগুলোতে পৃথকভাবে ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে।