মঠবাড়িয়ায় আনোয়ার উপ-নির্বাচনে জয়ী

পিরোজপুরের মঠবাড়িয়ার বেতমোর রাজপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উপনির্বাচন গত রোববার শেষ হয়েছে। এ মোঃ আনোয়ার হোসেন ঘরামী ৬৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি জামাল উদ্দিন পেয়েছেন ৩৮৬ ভোট। উপজেল নির্বাহী কর্মকর্তা মো. আহসাব হাবিব জানান, ওই ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন সরকারী চাকুরীতে যোগদান করে পদত্যাগ করায় পদটি শূন্য হয়।