গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

গোবিন্দগঞ্জের (গোবিন্দগঞ্জ-দিনাজপুর) আঞ্চলিক মহাসড়কের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় সোমবার সকালে ট্রাকের ধাক্কায় এক রিকশা ভ্যান চালক নিহত হয়। নিহত শফি আলম বাবু উপজেলার কাটাবাড়ী  ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের ফজল আলমের ছেলে।

স্থানীয়রা জানায়, চালক শফি ভ্যানে চাল বোঝাই করে গোবিন্দগঞ্জ শহরের দিকে আসার সময় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে শফি আলম বাবু ঘটনাস্থলেই নিহত হয়।