শ্রীপুরে গোয়ালঘর পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৩, ২১:১৮
পূর্ব শত্রুতার জের ধরে গত রবিবার রাতে মাগুরার শ্রীপুর উপজেলার নবগ্রামের আবু বক্কার সিদ্দিক বকুলের বসত বাড়ির গোয়ালঘর পেট্রোল ঢেলে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। আগুনে টিনশেড পাকা গোয়ালঘর ও ১টি গাভী এবং দু’টি ছাগল পুড়ে যায়।
আবু বক্কার সিদ্দিক জানান, ঘটনার দিন রাত অনুমান সাড়ে ৭টার দিকে বাজার থেকে বাড়ি ফিরে শয়ন কক্ষের দরজা বন্ধ করে স্ত্রীর সাথে কথা বলছিলেন। আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয় সংবাদ পেয়ে শ্রীপুর থানার ওসি বিপ্লব কুমার নাথ রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।