শ্রীমঙ্গল ও শ্যামনগরে ২ খুন
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৩, ২১:১৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দায়ের কোপে একজন ও সাতক্ষীরার শ্যামনগরে হাতুড়ি পেটায় আহত এক ব্যক্তির চিকিত্সাধীন মৃত্যু হয়েছে।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
শ্রীমঙ্গলে গত রবিবার সকালে টুকরী বোনার কারিগরের দায়ের কোপে ওয়াহিদ মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হন। অগ্রিম টাকা দিয়ে সময়মত টুকরী সরবরাহ না করায় আঙ্গুর মিয়ার সাথে ওয়াহিদ কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আঙ্গুর মিয়া দা দিয়ে ওয়াহিদ মিয়ার মাথায় কোপ দিলে সে গুরুতর আহত হয়। শ্রীমঙ্গল হাসপাতালে নেয়া হলে চিকিত্সক ওয়াহিদ মিয়াকে মৃত বলে জানায়। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল আহাদ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা করেন।
শ্যামনগর (সাতক্ষীরা)
শ্যামনগরে দুর্বৃত্তদের হাতুড়ির আঘাতে আহত ঘের মালিক মাও. আসাদুল্লাহ আল গালিব গত রবিবার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। জানা যায়, গত ৪ নভেম্বর গাবুরার তহসীল অফিসে যাওয়ার পথে পাউবো’র বেড়িবাঁধের ৩নং ক্লোজারের সামনে দুর্বৃত্তরা মোটর সাইকেলের গতিরোধ করে হাতুড়ি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে আঘাতসহ দু-পা ভেঙ্গে দেয়।