ঝিনাইদহে স্পিরিট পানে
৪ জনের মৃত্যু, অসুস্থ ৩
রফিকুল ইসলাম মন্টু, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৩, ২১:১৯
ঝিনাইদহের কালীগঞ্জে ও কোঁটচাদপুর উপজেলায় গত রবিবার রাতে বিষাক্ত স্পিরিট পানে আপন দুই ভাইসহ ৪ জন মারা গেছেন ও আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন কালীগঞ্জ উপজেলার বারবাজার গ্রামের নজরুল ইসলাম (৩৭), মোজ্জাম্মেল হোসেন (৪৫), নবা (৩৫) ও মন্টু সরকার (৩০)। আহতরা হলেন বিল্লাল, জামু ও বুড়ি। আহতদের যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। জানা যায়, বারবাজারের স্পিরিট বিক্রেতা খায়রুলের নিকট থেকে স্পিরিট কিনে পান করে কিছুক্ষণের মধ্যেই সকলে অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সক তাদের মৃত্যু বলে জানায়। কালীগঞ্জ থানার ওসি মনির উদ্দিন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করেন।