কাউখালীর কাঠালিয়ায় জেপি’র কর্মীসভা

পিরোজপুরের কাউখালীতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র কমিটি গঠন করার লক্ষে রবিবার জাতীয় পার্টির (জেপি) কর্মীসভা অনুষ্ঠিত হয়। কাউখালী সদর ইউনিয়ন জাতীয়পার্টির উদ্যোগে কাঠালিয়া পিজিএস বহুমুখী কারিগরি স্কুল এন্ড কলেজ মাঠে ফারুক হোসেন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খান। বক্তব্য রাখেন, জেপি নেতা অধ্যক্ষ আঃ সামাদ, সাবেক ইউপি চেয়ারম্যান একেএম জাফর আলী, বিআরডিবির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হারুন আর রশীদ সাইদ, জেপির যুগ্ম সাধারণ সম্পাদক খান মোঃ বাচ্চু, জেপির সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ, যুব সংহতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলটন, ছাত্রসমাজের সভাপতি মনজুরুল মাহাফুজ পায়েল, সাধারণ সম্পাদক জিয়াউল হাসান জুয়েল, জেপি নেতা ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, শহীদুল আলম, আঃ খালেক মোল্লা, আঃ মান্নান, আইয়ুব আলী খান, ইউসুফ আলী খান।