শিবালয়ে শত্রুতার
বলি অর্ধশতাধিক
গাছ
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৩, ২১:২১
শিবালয় উপজেলার টেপড়া শিবরামপুর গ্রামের ওমর আলীর বাগান থেকে কয়েক দফায় আমগাছসহ প্রায় অর্ধশত বিভিন্ন জাতের বৃক্ষ কেটে ফেলেছে দুষ্কৃতকারীরা। এ বিষয়ে অভিযোগ করা হলেও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কোনরকম ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানা যায়, ঘিওর উপজেলার শ্রীবাড়ী গ্রামে চাকরিজীবী ওমর আলী ৯৪ শতাংশ দু’টি প্লটে আম, মেহগনিসহ বিভিন্ন গাছের চারা রোপণ করেন। শিবরামপুর গ্রামের ওমর আলীর সাথে একই গ্রামের নজরুল ইসলাম ও মফিজুল ইসলাম মফিজের এ জমির মালিকানা নিয়ে মামলা হয়। মামলায় হেরে যাওয়ার আক্রোশে ২০১১ সালে ওমর আলীর বাগানের বহু ফলন্ত গাছ কেটে ফেলে নজরুল ও মফিজ। পুনরায় গত শনিবার রাতে একইভাবে ওমর আলীর বাগানের বহু গাছ কেটে ফেলে দুষ্কৃতকারীরা। এ ব্যাপারে গত সোমবার নজরুল ও মফিজের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত পরিচয় ৩ জনের নামে মামলা হয়েছে।