জমকালো মিউজিক ভিডিওতে দিদার-প্রিয়তি
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৩, ২১:২২
সম্প্রতি নির্মিত হলো ‘নীল আকাশ’ অ্যালবামের ‘মেয়ে’ গানের মিউজিক ভিডিও। রায়হানের কথা ও রনির সঙ্গীতায়োজনে গানটি গেয়েছেন আর জে রাজু। গানটির ভিডিওতে মডেল হয়েছেন দিদার ও প্রিয়তি, ডিওপি ছিলেন হারমিলিও ওপেল (আয়ারল্যান্ড) ও নির্দেশনা দিয়েছেন জিকু বণিক। মিউজিক ভিডিওটির স্যুটিং করা হয়েছে আয়ারল্যান্ডের ডাবলিন সিটি সেন্টার, আইএফএসসি, ওয়েস্টন এয়ারপোর্ট, উইকনো মাউনটেড রোড, ডাবলিন ডকল্যান্ডস, হেনরি স্ট্রিট, ডাবলিন কনভেনশন সেন্টারসহ বিভিন্ন স্থানে।
বাংলাদেশসহ পৃথিবীর বেশ কয়েকটি দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে আগামী মাস থেকে মিউজিক ভিডিওটির প্রচার শুরু হবে বলে রনি জানান।