ডেঙ্গু প্রতিরোধ করবেন কিভাবে

মশাবাহিত রোগ ডেঙ্গু। ডেঙ্গু বা ডেঙ্গিজ্বর হলে অনেক সময় বিপদের কারণ হতে পারে। তাছাড়া ডেঙ্গুজ্বরের সাধারণত: কোন চিকিত্সা নেই। উপসর্গ অনুসারে চিকিত্সা দেয়া হয়ে থাকে। তাই ডেঙ্গুজ্বর যাতে না হয় তার জন্য আগাম সতর্কতা অবলম্বন অত্যন্ত জরুরি। সাধারণত মশাবাহিত এই রোগটি প্রতিরোধে মশার কামড় থেকে নিজেদের রক্ষা অত্যন্ত জরুরি। বিশেষ করে ডোবা, নালা, ফুলের টবের পানি ও স্যাঁত্ স্যাঁতে জায়গায় ডেঙ্গু মশার প্রজনন ঘটে বেশি। তাই বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখতে চেষ্টা করুন এবং বাসাতে ফুলের টবে যাতে পানি না জমে তা নিশ্চিত করুন। এছাড়া বাসায় মশার উপদ্রুপ ঠেকাতে সন্ধ্যায় ঘরের দরজা জানালা ভালভাবে বন্ধ রাখুন এবং সম্ভব হলে জানালায় নেট ব্যবহার করুন। পাশাপাশি রাতে মশারি ব্যবহার করুন। মনে রাখতে হবে ডেঙ্গু মশা রোধ করা গেলে ডেঙ্গুজ্বর অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ