মওদুদ ও আনোয়ারের গ্রেফতারের বিষয়ে সংসদ অবহিত
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৩, ২১:২৩
বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য এবং সংসদ সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও এমকে আনোয়ারকে পুলিশ গ্রেফতার করার বিষয়টি সংসদকে অবহিত করা হয়েছে। রবিবার অধিবেশন শুরু হলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া একটি চিঠি পাঠ করে সংসদকে অবহিত করেন। চিঠিতে বলা হয়, গত ৫ নভেম্বর মতিঝিল থানার দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়।