দেশ রক্ষায় দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৩, ২১:২৪
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ও মহাসচিব মুফতি ফয়জুল্লাহ সোমবার এক যুক্ত বিবৃতিতে বলেছেন, দলমত নির্বিশেষে দেশ রক্ষায় দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। সময় এসেছে চলমান আন্দোলন-সংগ্রামে দেশপ্রেম ও সত্ সাহসের পরিচয় দানের।
নেতৃবৃন্দ বলেন, দেশের এই ক্রান্তিকালে যদি দেশের আপামর জনতা দেশপ্রেম ও সাহসী মনোভাব প্রদর্শনে ব্যর্থতার পরিচয় দেন তাহলে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দেশ পরাধীনতার অন্ধকারে পতিত হবে। তারা বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে এক নিমিষেই সব শঙ্কা ও অস্থিরতা থেমে যাবে। সে সাথে দেশ জুড়ে শান্তি ও স্বস্তির সুবাতাস বইবে। -প্রেস বিজ্ঞপ্তি