মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৩, ২১:৫৮
আবু তাহের ভুঁইয়া
ফেনী কলেজের সাবেক ভিপি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও কলামিস্ট অধ্যক্ষ আবু তাহের ভুঁইয়ার ৫ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের রাজধানীর রামপুরাস্থ বাসভবনে বাদ এশা দোয়া, মিলাদ মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে। তিনি দৈনিক মানবকণ্ঠের জেনারেল ম্যানেজার সাজ্জাদ হোসেন চিশতীর বাবা।
মনসুর আহমদ খান
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শহীদ স্মৃতি সংগ্রহশালার সাবেক কিউরেটর মুক্তিযোদ্ধা মনসুর আহমদ খানের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ঢাকাস্থ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের কবরে পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, ঢাকাস্থ বাসভবনে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থাতেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।