ইংল্যান্ড ক্রিকেট দল বৃদ্ধ নয় : সোয়ান
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৩, ২২:০৩
অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ শিরোপা অক্ষুণ্ন রাখতে না পারার মত অতি বয়স্ক দল ইংল্যান্ড নয় মন্তব্য করে সোমবার ইংলিশ অফ স্পিনার গ্রায়েম সোয়ান বলেছেন, দলে তরুণ এবং অভিজ্ঞতার মিশ্রণ একটি সম্পদ। ইয়ান বেল (৩১), জেমস এন্ডারসন (৩১), কেভিন পিটারসেন (৩৩) এবং সোয়ানসহ (৩৪) অস্ট্রেলিয়া সফরে আসা দলের অন্যতম খেলোয়াড়দের প্রায় অর্ধেকের বেশি খেলোয়াড়ের বয়সই ৩০ বছরের বেশি। তবে ইংল্যান্ড এন্ড ওয়ালস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ওয়েবসাইটে ৫৭ টেস্টে ২৪৮ উইকেট শিকার করা সোয়ান বলেন, ‘দলের বয়স নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কিছু আছে বলে আমি মনে করি না- আমি মনে করি আমিই সবচেয়ে বয়স্ক। বিষয়টা এমন নয় যে আমরা সকলেই বাউন্ডারি হাকাব। সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের বয়সই যদি এটা হয় তবে তার মানে এই নয় যে দেশের সম্মান অক্ষুণ্ন রাখতে তোমরা প্রস্তুত নও।’
উল্লেখ্য, আগামী ২১ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজের পাঁচ টেস্টের প্রথমটি শুরু হবে। তার আগে আগামী ১৩ থেকে ১৬ নভেম্বর ইংল্যান্ড সিডনিতে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে একটি চারদিনের প্রস্তুতিমূলক টেস্ট খেলবে। ইয়র্কশায়ার ত্রয়ী জো রুট, জনি বেয়ারস্টো, গ্যারি ব্যালেন্স, ডারহাম অলরাউন্ডার বেন স্টোক ও স্টিভেন ফিন দলের তারুণ্যের প্রতীক এবং সোয়ান নবলেন, ‘আমি মনে করি এই মুুহূর্তে আমাদের দলে তরুণ এবং অভিজ্ঞতার চমত্কার সংমিশ্রণ। যেটা এই এ্যাশেজে আমার আত্মবিশ্বাসের কারণ।’ ইংল্যান্ডের খাদ্য তালিকা নিয়ে অস্ট্রেলিয়ার গণমাধ্যম শুক্রবার যে রিপোর্ট প্রকাশ করেছে তা বেশি বয়স্ক অসি দলের ইন্ধনে হয়েছে বলে আভাস দেন সোয়ান।
আগামী সপ্তাহে ব্রিজবেনে শুরু হওয়া প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়া দলও নিজেদেরকে বাচ্চা মুরগি হিসাবে দাবী করতে পারে না। মাইকেল ক্লার্ক (৩২), জর্জ বেইলি (৩১), রায়ান হ্যারিস (৩৪), ক্রিস রজার্স (৩৬), বেং ব্র্যাড হাডিনসহ (৩৬) ফর্মে থাকা অন্তত পাঁচজনের বয়স ৩০ বছরের বেশি। বাসস