বিরোধী দল ছাড়া নির্বাচন হলে সংকট বাড়বে

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, সরকার বিরোধী দল ছাড়া নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন করা হলে সঙ্কট আরো বাড়বে। একতরফা নির্বাচনের চেষ্টা করলে তা সরকারের জন্য কল্যাণের পরিবর্তে অকল্যাণই বয়ে আনবে। গতকাল সোমবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। পীরসাহেব চরমোনাই বলেন, বিশ্বে গণতান্ত্রিক দেশে একতরফা নির্বাচনের ফল ভালো হয় না। অপরদিকে সঙ্কট নিরসনের পথ পরিহার করে বিরোধী দলগুলোর উপর তাদের খড়গহস্ত হওয়ায় সঙ্কটকে আরো ঘোলাটে করছে।