জয়-পঙ্কজ একান্ত বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে বিশিষ্ট তথ্য প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয় গতকাল সোমবার ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরনের সঙ্গে প্রায় দুই ঘন্টা একান্ত বৈঠক করেন। হাইকমিশনারের বাসভবনে গতকাল সকালে অনুষ্ঠিত এই বৈঠকের বিস্তারিত কিছু জানা যায়নি। তবে তারা বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং ঢাকা ও নয়াদিল্লীর দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন বলে কূটনৈতিক সূত্র আভাস দিয়েছে।