প্রধানমন্ত্রী নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়া যাচ্ছেন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকা জেলার কোটালীপাড়ায় আসছেন। এ সময় তিনি উপজেলার ভাঙ্গারহাট তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসাবে ভাষণ দিবেন। এছাড়া তিনি কোটালীপাড়া উপজেলাসহ জেলা সদরের নবনির্মিত ১৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ১০ টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বরিশাল অফিস:দক্ষিণাঞ্চলের সাথে সড়ক পথে যোগাযোগের একমাত্র বরিশাল-ঢাকা মহাসড়কের চেয়ে বড় গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কের নির্মাণ কাজ শেষ হয়েছে। ইতিমধ্যে পয়সারহাট নদীর উপর নির্মিত হয়েছে দক্ষিণাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভাংগারহাটের জনসভায় পয়সারহাট ব্রিজ ও মহাসড়ক উদ্বোধন করবেন।