সাতকানিয়ায় যুবলীগ নেতার রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

জেলায় সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নে আবু ছৈয়দ (২৯) নামে এক ওয়ার্ড যুবলীগ নেতাকে মুখোশধারী ১০-১২ জন দুর্বৃত্ত কিরিচ দিয়ে বাম হাতের রগ কেটে দিয়েছে। তিনি কেঁওচিয়া ইউনিয়নের পূর্ব মাদার বাড়ি এলাকার মৃত সুলতান আহমদের ছেলে। পেশায় তিনি মিনি ট্রাক চালক। কেঁওচিয়া ইউনিয়নের মাদারবাড়ি এলাকায় এক চায়ের দোকানে গত রবিবার রাতে এ ঘটনা ঘটে। সাতকানিয়া থানার এএসআই জাকির হোসেন বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।