বাংলার রূপ
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৩, ১৭:৫৪
শীতের ভোরে ঘাসের শিশির সূর্যালোকে হাসে,
জোছনা রাতে বাংলা আমার আলোর বন্যায় ভাসে
বর্ষাকালে মাঠে মাঠে বানের জলে থৈ থৈ
অঘ্রাণ মাসে পাকা ধানে চাষীর ঘরে হৈ চৈ
ফাগুন মাসে গাছে গাছে পুষ্প খেলা করে
গ্রীষ্মকালে আম-কাঁঠালের রসে মুখটা ভরে।