আমার প্রিয় স্কুল
শতরং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৩, ১৭:৫৫
আমার প্রিয় বিদ্যালয়টির নাম শতরংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি পঞ্চগড় জেলার অন্যতম আদর্শ প্রতিষ্ঠান। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব মো: নুরুল আমীন। যাঁর রক্তঘামে তিল তিল করে গড়ে উঠা শতরংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টিকে এলাকার সবাই চেনে এবং জানে। জেলা শহর থেকে প্রায় ৮ কিলোমিটার উত্তর-পশ্চিম অবস্থিত চাওয়াই নদীর তীরে সবুজ-শ্যামলে ঘেরা পল্লী বাংলার গহববরে অবস্থিত বিদ্যালয়টি চতুরপার্শ্বেই গ্রাম। সাতমেড়া ইউনিয়নের নয়ানাভিরাম শতরংপাড়া গ্রামে অবস্থিত বিদ্যালয়টি এক সময় রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় হিসাবে এলাকার শিশুদের মাঝে জ্ঞানের আলো ছড়াতে থাকে। বর্তমান সরকার বাংলাদেশের সকল রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় সরকারি করায় শতরংপাড়ার এই বিদ্যালয়টি সরকারি বিদ্যালয়ে পরিণত হয়েছে। গ্রামের শিশু কিশোরদের খেলার জায়গায় এই বিদ্যালয়টিতে ঘরোয়া পরিবেশে পাঠদান করা হয়। স্যারেরা প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মত আদর স্নেহ করে শিক্ষা দিয়ে থাকেন। বিদ্যালয়ে প্রায় ১৫০ জন শিক্ষার্থী লেখাপড়া করে। রয়েছেন সু-দক্ষ ৪ জন শিক্ষক, বিদ্যালয়ে রয়েছে সু-সজ্জিত কাব স্কাউটিং দল। পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষার্থীরা সহপাঠ কার্যক্রম খেলা ধুলায় মনোনিবেশ করে। এলাকাবাসীর সহযোগিতায় শিক্ষকদের আন্তরিকতায় পরিচালিত এই প্রতিষ্ঠানটি শিশুদের অভূতপূর্ব এক ভিন্ন জগত্। আমারও এই বিদ্যালয়টি অত্যন্ত প্রিয়।