তোমাদের চিঠি থেকে
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৩, ১৭:৫৫
কচি-কাঁচার প্রিয় বন্ধুরা
আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আমি নিয়মিত তোমাদের কচি-কাঁচার কবিতাগুলো পড়ি এবং আমার খুব ভালো লাগে। তাই আমি কচি-কাঁচার একজন সদস্য হতে চাই। দয়া করে আমাকে সদস্য বানালে কৃতজ্ঞ থাকব। একটি লেখা পাঠালাম।
প্রজাপতি
প্রজাপতি প্রজাপতি
কোথা যাও উড়ে তাই
তোমার পাখা দেখতে
খুব সুন্দর আমি তোমার
পাখায় চড়তে চাই
আমাকে নিবে তুমি
প্রজাপতি।
জান্নাতুল ফেরদৌস
রামরায়ের কান্দি, শিবচর, মাদারীপুর।
কচি-কাঁচার আসরের প্রিয় বন্ধুরা, সবাই আমার শুভেচ্ছা নিও। আমি কচি-কাঁচার আসরের একজন নিয়মিত পাঠক। কচি-কাঁচার আসর আমার খুব ভাল লাগে। তাই আমি উত্সাহী হয়ে হেমন্তকাল নিয়ে একটি ছবি ও একটি কবিতা পাঠালাম। আশাকরি তোমাদের তা ভাল লাগবে। আঁকা ছবিটি ও কবিতাটি ছাপালে আমি খুব খুশি হব। সবাই ভালো থেকো। আমার ছবি ও কবিতা ছাপানোর অপেক্ষায় রইলাম।
তোমাদের বন্ধু,
অর্নব রায়
সদস্য নম্বর: ১৯২১
সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়,ঢাকা।
কচি-কাঁচার আসরের প্রিয় বন্ধুরা, শুরুতেই সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমি কচি-কাঁচার আসরের একজন সদস্য ও নিয়মিত পাঠক। এখানে সবাই অনেক গল্প, ছড়া, ছবি, কবিতা পাঠায় এবং সেগুলো ছাপানোও হয়। এসব দেখে আমি উত্সাহী, একটি গল্প পাঠালাম। আশা করি গল্পটি তোমাদের ভাল লাগবে। গল্পটি ছাপানো হলে আমি খুবই খুশি হব। কচি-কাঁচার আসর আমার খুব প্রিয়। এর সম্পর্কে আমি আমার স্কুলের বন্ধুদেরও জানিয়েছি। তারাও এর সদস্য হতে ইচ্ছুক এবং দৈনিক ইত্তেফাক পত্রিকাটি নিয়মিত রাখবে। শীঘ্রই তারা এই আসরের বন্ধু হবে।
সবাই ভালো থেকো ও আমার জন্য দোয়া করবে। আমার গল্পটি ছাপানোর অপেক্ষায় রইলাম।
তোমাদের বন্ধু,
হালিমা আফরিন হূদি
ষষ্ঠ শ্রেণি, ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ, সিলেট।