নবান্ন
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৩, ১৭:৫৬
শিশির ভেজা ধানের খেতে
স্নিগ্ধ হাওয়ার কাঁপন
ঝিরিঝিরি হেমন্তে হয়
নবান্ন উদযাপন।
দোয়েল-শালিক-চড়ুইপাখির
কিচিরমিচির সুরে
ভালো লাগার ঢেউটি জাগায়
বুকের অন্তপুরে।
সুখের আমেজ যায় ছড়িয়ে
হেমন্ত যেই আসে
এমন অরূপ রূপ-মাধুরি
কে-না ভালবাসে!