সবুজ ঘাসে
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৩, ১৭:৫৬
আমন ধানে ভরছে উঠান
কী যে দারুণ গন্ধ
গাঁয়ের চাষীর মধুর হাসি
এলো নতুন ছন্দ।
কিচির-মিচির পাখির ডাকে
উঠলো ভরে হেমন্ত
পাড়া-পল্লী নবান্নেতে
খুশি হূদি-মন তো
শিশির মাখা সবুজ ঘাসে
সূর্যের আলো জ্বলন্ত
ক্ষেতের শোভা কী অপরূপ
টইটম্বুর ফলন্ত।