ধানের গন্ধে

মন ভেসে যায় মেঘের খেয়ায় মেঘ বালিকা চুপ নিসর্গময় হেমন্তিকায় শান্ত শীতল রূপ গাছের পাতায় রোদের নাচন দেখে জুড়ায় প্রাণ সবুজ বনে, বাতাস ছড়ায় হলুদ ফুলের ঘ্রাণ ভ্রমর অলি পাখ পাখালি গায় খুশিতে গান শিশির ফোঁটার শাশ্বতরূপ হয় না যে অম্লান জোসনা মেখে জেগে থাকে ফসল ভরা মাঠ চায়ের কাপে গল্প জমাট বউ টুবানীর হাট হেমন্তিকায় নীরব সময় এমনি কেটে যাক নতুন ধানের গন্ধে সবার হূদয় ভরে থাক।