হেমন্ত আসে
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৩, ১৭:৫৭
হেমন্ত এলো ধান কাটায়, সবুজ শ্যামল গাঁয়
নিমন্ত্রণ পেলো কুটুমেরা, হিমেল হিমেল বায়।
হেমন্ত আসে গীতি-সুবাস ধানের মাঠে হায়—
উত্সবে মাতে কিষাণ-চাষী মায়ার গানটি গায়।
ঢাক বাজে ঢোলক বাজে মাল্লা-মাঝি নায়,
ডাকছে নরুণ-দোয়েল পাখি হিজল ডালের ছায়।