হাসি
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৩, ১৭:৫৭
আকাশ পারের মেঘের ভেলা খুঁজছে যেন কারে,
শিরশিরিয়ে বাতাস যে বয় আবছা অন্ধকারে।
মাঠের পারের গ্রামগুলো আজ নীরব সন্ধ্যাবেলা,
নতুন আমন ধানের সাথে বাতাস করে খেলা।
একটু একটু শীতের আমেজ গাঁয়ের ঘরে ঘরে,
নবান্নতে সবাই খুশি পায়েস খাওয়ার তরে।