আকাশ-নদী

শরত্ শেষে হেমন্তকাল এলো বাংলাদেশে নানা রকম ফুলের গন্ধ হাওয়ায় বেড়ায় ভেসে। নীল আকাশে রাতেরবেলা শত তারার মেলা বিলে-ঝিলে শাপলা-শালুক ফোটে সকালবেলা। রাতেরবেলা চাঁদ মামাটা ছড়ায় মধুর আলো হেমন্ততে আকাশ-নদী দেখতে বড়ই ভালো।