মৌ মৌ গন্ধে
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৩, ১৭:৫৮
হেমন্ত নিয়ে এলো পৃথিবীতে উত্সব
আনন্দে সবাই আজ ভোলে দুখ সব।
মাঠভরা ফসল আর আমেজ শীতের
চাষীরা ধান কাটে-সময়টা জিতের।
শীতের হিমেল হাওয়া দেয় এসে ঝাপটা
কিষাণি বানায় ঘরে ভাপা-পাটিসাপটা।
মৌ মৌ গন্ধে আঙিনা ভরে ওঠে—
পিঠা খেতে ছেলে-বুড়ো সবাই ছোটে।