তুই
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৩, ১৮:০০
সদস্য নম্বর-১৭
হেমন্ত তুই এলি কবে নীরব ধূসর পায়ে,
কুয়াশা ঢাকা শিউলি ঝরা সবুজ পথের বাঁয়ে।
প্রকৃতির তুই ধানকন্যে আনলি নতুন ধান,
নেই রূপের বাজার-সাজ করিস শুধু দান।
নবান্নতে মাতল সবাই দুঃখ সকল ভুলে
সোনালি সুখ ছড়িয়ে দিলি মনের দুয়ার খুলে।