চিরিরবন্দরে লাশ উদ্ধার

দিনাজপুরের চিরিরবন্দরে গত সোমবার দুপুরে পুকুর থেকে নজরুল ইসলাম নজু (৩৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নজু উপজেলার খোচনা হানিফশাহপাড়ার সৈয়দ আলীর ছেলে। কাহালুতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ কাহালু (বগুড়া) সংবাদদাতা জানান, কাহালু উপজেলার লক্ষ্মীপুর-গুড়বিশা সড়কে ভাই ভাই মত্স্য খামারের পাশে গত সোমবার বালু ভর্তি ট্রলির নিচে চাপা পড়ে নিশিকান্ত (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। সে বোরতা গ্রামের মৃত দীপ চানের পুত্র।