ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

গতকাল মঙ্গলবার ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৩টি পদের বিপরীতে ৬ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। এতে ৩৩টি ভোটের মধ্যে ২০ ভোট পেয়ে প্রথম হয়েছেন সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন খান, ১৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন সহকারী অধ্যাপক হাসিনা বেগম ও ১৭ ভোট পেয়ে ৩য় হয়েছেন ইংরেজী শিক্ষক বিশ্বাস সাইদুর রহমান। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন ডি এম শাহজাহান। পরে নির্বাচিত প্রতিনিধিদের শপথ পড়ান কলেজের অধ্যক্ষ মোঃ শরীফ আব্দুল কাইয়ুম।