স্মরণীয় উক্তি
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৩, ১৯:৫৫
নীরবতা ছাড়া আর যা অপ্রকাশ্যকে প্রকাশ করে, তাহলো সংগীত। - আলডুস হাক্সলি
সংগীত হলো আত্মিক জগত্ ও বাস্তব জগতের মধ্যকার মধ্যস্থতাকারী। - বিটোফেন
সংগীত হলো আত্মার ভাষা; জীবনের গুপ্ত সৌন্দর্যের দরজা এবং তা আনে শান্তি, জুড়ায় ক্লান্তি। - কাহলিল জিবরান
একজন চিত্রকর তার ছবি আঁকেন ক্যানভাসে। আর একজন সংগীতজ্ঞ তার ছবি আঁকেন নীরবতার মাঝে। - লিওপল্ড স্টকস্কি
যদি রাজা সংগীত ভালোবাসেন তাহলে তা রাজত্বের জন্যও মঙ্গলজনক। - মেনসিয়াস