সুইজারল্যান্ডে ১ জিবিপিএস গতির ফাইবার ব্রডব্যান্ড

ইন্টারনেটের সংযোগের ধীরগতি নিয়ে আমাদের দীর্ঘদিনের আক্ষেপ থাকলেও আধুনিক প্রযুক্তির সুবিধা গ্রহণ করে উন্নত বিশ্বের দেশগুলো প্রদান করে যাচ্ছে ঈর্ষণীয় গতির ইন্টারনেট সংযোগ। এর সর্বশেষ উদাহরণটি স্থাপন করল সুইজারল্যান্ড। সেখানকার সুইসকম নামের একটি প্রতিষ্ঠান সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ১ জিবিপিএস (গিগাবিট পার সেকেন্ড) গতির ফাইবার ব্রডব্যান্ড সেবা চালু করেছে। চলতি বছরের শুরুতেই পরীক্ষামূলকভাবে কিছু গ্রাহকের জন্য এই সেবাটি চালু করে তারা। তাতে সফল হয়েই এবারে প্রায় সাড়ে ৬ লক্ষ গ্রাহকের জন্য সেবাটি উন্মুক্ত করল তারা। ১০০ এমবিপিএস ডাউনলোড গতিসম্পন্ন এই সংযোগের জন্য খরচ হবে প্রতি মাসে ১০০ সুইস ফ্রাংক। এর চেয়ে কম গতির ইন্টারনেট সংযাগের প্যাকেজও অবশ্য রয়েছে তাদের।