সাধারণ ক্ষমার বিলটি বাতিল করে দিয়েছে থাইল্যান্ডের সিনেট
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৩, ২০:০২
থাইল্যান্ডের সিনেট সাধারণ ক্ষমার একটি বিতর্কিত বিল বাতিল করে দিয়েছে। এর ফলে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার দেশে ফেরত আসার সম্ভাবনা আরো বৃদ্ধি পেল। ২০০৬ সালে ক্যুর পর থেকে থাকসিন দেশের বাইরে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন। ক্যুর পর থাইল্যান্ডে রাজনৈতিক গোলযোগের সময়ে করা অপরাধগুলোর ক্ষেত্রে ঐ সাধারণ ক্ষমা প্রযোজ্য হতে পারতো।
সাধারণ ক্ষমার বিতর্কিত ঐ বিলটি পার্লামেন্টের নিম্নকক্ষে উঠলে ব্যাপক বিক্ষোভের সূচনা হয়। গত সোমবার বিলটি যখন সিনেটে যায় তখনও হাজার হাজার বিক্ষোভকারী ব্যাংককের রাস্তায় অবস্থান নেয়।