২০০ কোটি পেরিয়ে ৩০০ কোটি!
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৩, ২০:২৭
বলা যেতে পারে ঋত্বিক রোশনের ক্যারিয়ারের সর্বোচ্চ সাফল্য এটি। ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবি দিয়ে ব্যাপক আলোচিত, প্রশংসিত ও পরিচিত হলেও বক্স অফিসে ব্লকবাস্টার হিট এবারেই প্রথম। প্রথম চার দিনেই ১০০ কোটির ক্লাব ছুঁয়েছে ‘কৃষ থ্রি’। আর প্রথম দুই সপ্তাহে ‘কৃষ থ্রি’ আয় করে ২০৬ কোটি রুপি। ঋত্বিক রোশন বলেন, ‘সবার ভালোবাসার জন্যই আজকের এই সফলতা আমার। আমি খুবই খুশি ২০০ কোটির চৌকাঠ ছুঁতে পেরে। কিন্তু আমার উদ্দেশ্য ৩০০ কোটি।’ উল্লেখ্য, বলিউড বক্স অফিসে এটিই তৃতীয় ছবি, যা ২০০ কোটি ছুঁতে পেরেছে।